RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

গাজার এ পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী: হামাস

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলাকে ‘ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ’ আখ্যা দিয়ে হামাস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে। গোষ্ঠীটির বক্তব্য, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনেই ইসরায়েল এই হামলা চালিয়ে যেতে পারছে।

হামাসের দাবি, ইসরায়েলি বাহিনী গাজা, রাফাহ, খান ইউনুস, দেইর আল-বালাহ ও গাজা সিটির তুফফাহ এলাকায় গণহত্যা চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হাতে সংঘটিত এই ভয়াবহ গণহত্যার জন্য ট্রাম্প প্রশাসন সরাসরি দায়ী।”

এছাড়া, হামাস ইউনিসেফের প্রতি ফিলিস্তিনি শিশুদের রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ‘নির্মূল অভিযান’ বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে গণনায় ধরে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ব্যক্তিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

 

সূত্র: মিডলইস্ট আই, আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০