RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে ৮ লাখ ২১ হাজার ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন লন্ডনের হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে আদালত এ নির্দেশ দেয়। খবর দ্য হিলের।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সটিনের (MI6) সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পকে নিয়ে একটি প্রবন্ধ লেখেন।

উক্ত প্রবন্ধে দাবি করা হয়, ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ গোয়েন্দা সংস্থার সহায়তায় ট্রাম্প বিজয়ী হন। আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে মস্কো সফরকালে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি’র (FSB) সঙ্গে তার সমঝোতা হয়।

স্টিলের ওই প্রতিবেদনে ট্রাম্পের ব্যক্তিগত জীবনের কিছু বিতর্কিত ও কথিত যৌন কেলেঙ্কারির বর্ণনাও উঠে আসে। ট্রাম্প সে সময় অভিযোগ করেন, প্রবন্ধে উল্লিখিত সব তথ্য “সম্পূর্ণ মিথ্যা” এবং উদ্দেশ্যপ্রণোদিত।

পরে, ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্স-এর বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।

মামলার শুরু থেকেই লন্ডন হাইকোর্টের বিচারক ক্যারেন স্টেইন মন্তব্য করেছিলেন, মামলার অভিযোগের “তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই।” এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতেও তিনি জানান, মামলাটি ব্যর্থ হওয়ার পথে।

অবশেষে চূড়ান্ত রায়ে ট্রাম্প পরাজিত হন এবং তাকে ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ ২১ হাজার ডলার পরিশোধের নির্দেশ দেয় আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০