RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

কাশ্মির সীমান্তে উত্তেজনা,পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ছবিঃ সংগৃহীত

কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা।

ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল পার হয়ে গুলিবর্ষণ করলে এই উত্তেজনা দেখা দেয়।

জবাবে ভারতীয় সেনারাও প্রতিক্রিয়া জানিয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

এনডিটিভি বলছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সূত্র জানিয়েছে।

ভারতের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, “১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

এনডিটিভি বলছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনসের মহাপরিচালকদের মধ্যে হওয়া সমঝোতার নীতিমালা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার কারণ হতে পারে এমন উদ্বেগগুলো সমাধানে সম্মত হন। উভয় পক্ষই নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চুক্তি, সমঝোতা এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

অন্যদিকে কাশ্মির সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বা পাকিস্তানি সংবাদমাধ্যমে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০