RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

চিরকালের বন্ধু কখনো শত্রু নয়, রাশিয়াকে চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীন ও রাশিয়া ‘চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণগুলোকেও স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) মস্কো সফরকালে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগত সহযোগিতা আলোচনার জন্য তিনি তিন দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন। খবর রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে চীন ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে প্রস্তুত। তিনি বলেন, “চিরকাল বন্ধু, কখনো শত্রু নয়” নীতি চীন ও রাশিয়ার মধ্যে উচ্চতর স্তরে কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য একটি দৃঢ় আইনি ভিত্তি হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর আকাঙ্ক্ষা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংঘাত নিরসনে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের উদ্দেশ্যে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে চীন ও রাশিয়া ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে।

গত দশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৪০ বারেরও বেশি পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন। দুই নেতা তাইওয়ান, ইউক্রেন এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলোতে সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন।

এই সফরের মাধ্যমে চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুসংহত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০