RCTV Logo হেলথ ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

বয়সভেদে নারী-পুরুষের রক্তে শর্করার নিরাপদ মাত্রা কত?

বয়স অনুযায়ী রক্তে শর্করা (সুগার) এবং রক্তচাপ (প্রেশার) এর নিরাপদ মাত্রা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ শুধুমাত্র বয়স্কদের রোগ, কিন্তু বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যেও এসব রোগের প্রবণতা দেখা যাচ্ছে।

আজকাল ডায়াবেটিস, থাইরয়েড, বা উচ্চ রক্তচাপের মতো জটিল রোগ শুধুমাত্র বয়স্কদের মধ্যে নয়, অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে। তাই এখন আর বয়স দেখে এসব রোগ ধরা যায় না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত রুটিন মেনে চললে এসব রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সেজন্য শরীরের প্রতি সচেতন থাকা জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, নারী ও পুরুষভেদে বয়স অনুযায়ী রক্তে শর্করা এবং রক্তচাপের মাত্রা কত হওয়া উচিত।

খাবার খাওয়ার এক বা দু’ঘণ্টা পর ১৮ বছরের বেশি বয়সিদের জন্য রক্তে শর্করার মাত্রা ১৪০ মিলিগ্রাম/ডেসিলিটার (ডিএল) হওয়া উচিত। একই সময়ে, খাবারের আগে ১৮ বছরের বেশি বয়সিদের রক্তে শর্করা মাত্রা প্রতি ডেসিলিটারে ৯৯ মিলিগ্রাম হওয়া উচিত।

যাদের বয়স ৪০ বছরের বেশি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। ৪০ থেকে ৫০ বছর বয়সী এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য খাবারের আগে শর্করার মাত্রা ৯০ থেকে ১৩০ মিলিগ্রাম/ডিএল এর মধ্যে হওয়া উচিত। খাবারের পরে, ১৪০ মিলিগ্রাম/ডিএল-এর চেয়ে কম এবং রাতে খাবারের পরে ১৫০ মিলিগ্রাম/ডিএল-এরও কম হওয়া উচিত।

যদি এই বয়সের মধ্যে শর্করার মাত্রা এই সীমা অতিক্রম করে, তবে তা উদ্বেগের কারণ হতে পারে। এই অবস্থায় দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

রক্তে শর্করার মাত্রা কমাতে হলে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। এজন্য ব্যায়াম বা যোগব্যায়াম করতে পারেন।

উচ্চমাত্রার চিনি, লবণ, কোমল পানীয়, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। একইসঙ্গে কার্বোহাইড্রেট বেশি থাকে এমন খাবার খাওয়া কমিয়ে দিন। এছাড়াও আপনার ডায়েটে সালাদ রাখতে ভুলবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০