পরীক্ষামূলক
LIVE TV

গাজায় মাত্র ১৪ দিনের খাদ্য মজুত, তীব্র সংকটের আশঙ্কা

ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে গাজার জনগণ। ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে ত্রাণ সহায়তা প্রবেশে কড়াকড়ি আরোপ করায় লাখ লাখ ফিলিস্তিনি মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন।

সংবাদমাধ্যম আরব নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে যে, গাজায় বর্তমানে মাত্র ১৪ দিনের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। সংস্থাটি বলছে, সেখানে বসবাসরত লাখ লাখ মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন

রোম-ভিত্তিক এই সংস্থার এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে—
“বর্তমানে গাজায় ডব্লিউএফপির কাছে প্রায় ৫,৭০০ টন খাদ্য মজুত রয়েছে, যা সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট।”

ইসরায়েলের কড়াকড়ির ফলে গাজায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ সম্ভব হচ্ছে না। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী,

  • বৈরী পরিস্থিতির কারণে ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে

  • ক্ষুধা ও অপুষ্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে

  • সংকট দীর্ঘায়িত হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে

বিশ্ব খাদ্য কর্মসূচি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত সমাধান না আসলে গাজার জনগণ নজিরবিহীন দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে

Facebook Comments Box

মন্তব্য করুন