RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

ব্রাজিলের বিশ্বকাপ মিশনে ‘ভিন্ন রকমের’ জটিলতা

ছবিঃ সংগৃহীত

ব্রাজিল কি বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কার মাঝেই পড়লো? আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হবার পর কেউ নতুন করে এই প্রশ্ন নিয়ে ভাবতে বসলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন ৪র্থ স্থানে আছে সেলেসাওরা। প্রাপ্তি ২১ পয়েন্ট। আর্জেন্টিনা যখন নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপে, তখন ব্রাজিল বিশ্বকাপ থেকে অনেকটাই দূরে।

স্বাভাবিক নিয়মে বিশ্বকাপ বাছাইপর্ব চললে ব্রাজিলকে নিয়ে সত্যিই শঙ্কার জায়গা থেকে যেতে পারতো ভক্তদের মাঝে। তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ৪৮ দলের অংশগ্রহণ। যার কারণে বাড়ছে কনমেবল থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা। চারে থাকা ব্রাজিলও কিছুটা অন্তত স্বস্তিতেই থাকবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন নিয়ে।

তবে একেবারে খুব বেশি স্বস্তিও নেই। বাকি থাকা চার ম্যাচে অন্তত দুই ম্যাচে পা হড়কালে ব্রাজিলও পড়তে পারে বিপদের মুখে। ১৪ ম্যাচ থেকে তাদের অর্জন এখন পর্যন্ত ২১ পয়েন্ট। একই সমান পয়েন্ট আছে উরুগুয়ে এবং প্যারাগুয়ে দলের। ৬ষ্ঠ স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২০।

ব্রাজিলের পরের চার ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি এবং বলিভিয়া। এদের মাঝে ইকুয়েডর এবং প্যারাগুয়ে ম্যাচের ফলাফলের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। এই দুই ম্যাচ ব্রাজিলের জন্য পরীক্ষা হতে চলেছে।

আবার জটিলতা আছে ম্যাচের ভেন্যু নিয়ে। শেষ চার ম্যাচের দুটি ম্যাচেই ব্রাজিলকে যেতে হতে পারে লাতিন অঞ্চলের কুখ্যাত ভেন্যুতে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা হতে পারে কুখ্যাত লা পাজ স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠের প্রায় ৩ হাজার ৬০০ মিটার ওপরে খেলে জয় নিয়ে ফেরা বেশ কঠিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১০

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১১

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১২

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৩

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

১৪

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

১৫

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

১৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

১৭

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২২ এপ্রিল ২০২৬

১৯

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

২০