RCTV Logo বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

যে কারণে প্রথমে সালমানকে নিতে চাননি পরিচালক

ছবিঃ সংগৃহীত

ঘটনা ১৯৮৯ সালের। বলিউডে সালমান খানের অভিষেক হয় ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে। চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে হয়েও সালমানের বলিউড-যাত্রা খুব সহজ ছিল না।

সিনেমাটির পরিচালক সুরজ বরজাতিয়া তখন এক নতুন মুখ খুঁজছিলেন নায়কের চরিত্রের জন্য। সালমান খানের অভিনয়ে আসার খবর শুনে তার মনে প্রথমেই প্রশ্ন জেগেছিল—
“কেন সেলিম খানের ছেলে আমাদের সঙ্গে কাজ করবেন?”

প্রথম দর্শনে সালমানকে দেখে পরিচালকের মনোভাব খুব একটা ইতিবাচক ছিল না। তিনি মনে করেছিলেন, সালমান বেঁটেখাটো এবং তার চেহারা নায়কসুলভ নয়।

তবে যখন সালমানের কিছু সিনেমা দেখেন, তার ক্যামেরার সামনে উপস্থিতি দেখে মুগ্ধ হয়ে যান সুরজ। তিনি বলেন—
“ক্যামেরার সামনে সঠিক উপস্থিতি থাকলেই যথেষ্ট, এর বাইরে কিছু লাগবে না।”

এরপর চিত্রনাট্য পড়ানোর প্রক্রিয়া শুরু হয়।

সালমানের কণ্ঠে তখন নায়কসুলভ তীব্রতা ছিল না, নাচও ততটা নিখুঁত ছিল না। এতে পরিচালক আরও দ্বিধায় পড়ে যান। কিন্তু যখন সালমানকে একটি চেয়ারে বসিয়ে হাতে গিটার দেওয়া হয়, তখন তিনি বুঝতে পারেন— এই স্টাইলটাই সালমানের স্বকীয়তা। এমন নায়কই তিনি খুঁজছিলেন!

পরিচালকের দ্বিধা তখনো কাটেনি। অন্য অভিনেতাদেরও অডিশনের জন্য ডাকা হয়েছিল। এমনকি সালমান নিজেও কিছু প্রতিযোগীকে পরিচালকের কাছে পাঠিয়েছিলেন, যেন তিনি তাদের নির্বাচন করতে পারেন।

অবশেষে দোলাচলের অবসান ঘটিয়ে সুরজ বরজাতিয়া সালমান খানকেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র প্রধান চরিত্রের জন্য বেছে নেন। আর এই ছবির হাত ধরেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন সালমান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০