RCTV Logo বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

রিনার মন জয়ের জন্য রক্ত দিয়ে চিঠি লিখেছিলেন আমির খান!

ছবিঃ সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ষাট বছরে পা দিয়েছেন। জন্মদিনের অনুষ্ঠানে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন তার নতুন প্রেমিকাকে, যা নিয়ে বলিপাড়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

এদিকে, আমিরের দুই সাবেক স্ত্রী এবং তাদের তিন সন্তানের সঙ্গে তার সম্পর্ক এখনও যথেষ্ট ভালো। বাস্তব জীবনের মতোই তিনি নিজের জীবনকেও ‘পারফেক্ট’ভাবে গুছিয়ে নিয়েছেন। যদিও একসময় বলিউডে তার পরিচিতি ছিল ‘চকোলেট বয়’ হিসেবে, কিন্তু ব্যক্তিগত জীবনের প্রেমের গল্পগুলোও ছিল একেবারে সিনেমার মতোই রোমান্টিক।

শুরুর দিক থেকেই নিজের ভালোবাসার কাহিনি লুকিয়ে রাখেননি আমির। তরুণ বয়সেই পরিবারের অমতে রিনা দত্তকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এমনকি রিনার মন জয় করতে তিনি নাকি রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছিলেন! তবে এত ভালোবাসার পরও তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। দুই সন্তান থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটেন তারা।

প্রথম বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন—

“রিনা আর আমি আলাদা হওয়ার পর প্রায় দুই-তিন বছর প্রচণ্ড কষ্ট পেয়েছি। কোনো কাজ করতাম না, বাড়িতে একা থাকতাম। এক বছর ধরে প্রচুর মদপান করেছি। আগে মদ ছুঁয়েও দেখতাম না, কিন্তু বিচ্ছেদের পর একেক রাতে একেক বোতল মদ শেষ করতাম। যেন ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম!”

তবে এখন তিনি মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন। জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করেছেন। তার ভাষায়—

“জীবনের ক্ষতগুলোর দিকে তাকানো জরুরি। মেনে নিতে হবে যে একসময় যা ছিল, তা হয়তো এখন আর নেই। যখন সে আমার জীবনে ছিল, জীবনটা কত সুন্দর ছিল—সেটা ভাবতে হবে।”

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর আমির বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। তাদের এক পুত্রসন্তান রয়েছে। তবে কয়েক বছর আগে কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। এর মাঝে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে তার নাম জড়ালেও সম্প্রতি তিনি জানিয়েছেন, তার বর্তমান সঙ্গী কোনো অভিনেত্রী নন।

বলিউডের বাইরের মানুষ গৌরী স্প্র্যাটের সঙ্গে গত এক বছর ধরে সম্পর্কে রয়েছেন আমির, এমনকি তারা একসঙ্গে বসবাসও করছেন। তার এই নতুন সম্পর্ক নিয়েই এখন বলিউডজুড়ে চলছে নানা আলোচনা!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০