RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে দ্রুত চুক্তির সম্ভাবনা: জেলেনস্কি

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে শিগগিরই একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে মস্কো যদি এই চুক্তির শর্ত লঙ্ঘন করে, তাহলে ইউক্রেন উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে তর্ক-বিতর্কের পর, বুধবার প্রথমবারের মতো টেলিফোনে দুই নেতার মধ্যে কথা হয়।

জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর তালিকা তৈরি করেছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় এসব বিষয় গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, তালিকায় শুধু জ্বালানি অবকাঠামো নয়, বরং রেল ও বন্দর অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের সঙ্গে আলাপের একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ওই আলোচনায় পুতিন জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

জেলেনস্কি বলেন, “আমি বুঝতে পেরেছি, যতক্ষণ না আমরা (রাশিয়ার সঙ্গে) কোনো চুক্তিতে উপনীত হই, যতক্ষণ পর্যন্ত আংশিক হলেও লিখিত যুদ্ধবিরতি না হয়, ততক্ষণ সব কিছু অনিশ্চিত থাকবে।”

বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ সম্পর্কে তিনি বলেন, “এবারের কথোপকথন সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ছিল। আমি কোনো চাপ অনুভব করিনি।”

ট্রাম্পের সম্ভাব্য ইউক্রেন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি এখনো চান যে মার্কিন প্রেসিডেন্ট কিয়েভ সফর করুন। তার বিশ্বাস, ট্রাম্পের সফর যুদ্ধ বন্ধের উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০