RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৯ মার্চ) স্পট সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩,০৩৯ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনে এটি ৩,০৪৫ ডলারেরও বেশি হয়েছিল। জানুয়ারি মাসের পর থেকে এটি ১৫তমবারের মতো মূল্য বৃদ্ধি পেল।

এদিন মার্কিন সোনার দামও আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩,০৪৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।

সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এক মাসের মধ্যে সোনার দাম ৩,২০০ ডলারে পৌঁছাতে পারে।

শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩,০০০ ডলারে পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করেছেন।

এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে ২৮ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০