RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

‘হামাস ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছিল’, এটি ‘মিথ্যা’

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরাইলের হামলার আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে যে অভিযোগ উঠেছে, তা ‘মিথ্যা’ বলে জানিয়েছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরাইল এই আগ্রাসী ও রক্তাক্ত হামলাকে বৈধতা দেওয়ার জন্য এ নাটক সাজিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, অবৈধ দখলদারিত্ব অব্যাহত রাখতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফের গণহত্যা শুরু করেছে।

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরাইল বিমান হামলা শুরু করেছে। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। এছাড়া আরও ৫৬২ জন আহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর এটি গাজায় ইসরাইলের সবচেয়ে বড় হামলা। হামাস দাবি করছে, যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরাইল অবরুদ্ধ এবং অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর ‘প্রতারণামূলক’ হামলা চালিয়েছে।

টানা ১৫ মাস হামাস-ইসরাইল সংঘাত চলার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়। এর মেয়াদ ছিল ৪২ দিন। প্রথম ধাপ শুরুর ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ইসরাইল তা করেনি এবং প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর দিকে জোর দেয়। হামাস এ অবস্থানে না গিয়ে চুক্তি বাতিল করে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে টানা ১৫ মাসের যুদ্ধে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় অন্তত ৪৮,৫৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১২,০৪১ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি জানিয়ে বলেছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ হয়ে মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০