RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১:১৬ অপরাহ্ন

ইফতার ও সাহরির কিছু গুরুত্বপূর্ণ বিধান

ছবিঃ সংগৃহীত

১. হালাল খাবার: ইফতারে হালাল খাবার খাওয়া জরুরি। হারাম বা সন্দেহজনক খাবার এড়িয়ে চলা উচিত, কারণ হারাম খাওয়া রোজার মূল উদ্দেশ্যকে নষ্ট করে। হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত।

২. তাড়াতাড়ি ইফতার: সূর্যাস্তের পর দ্রুত ইফতার করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মানুষ যত দিন সময় হওয়ামাত্র ইফতার করবে, তত দিন কল্যাণের মধ্যে থাকবে।” (বুখারি, হাদিস: ২৮৫২)

৩. ইফতারের মাধ্যম: খেজুর দ্বারা ইফতার করা উত্তম। তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর বা পানি দিয়ে ইফতার করা যাবে। রাসুলুল্লাহ (সা.) তাজা খেজুর, শুকনো খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন।

৪. ইফতারের দোয়া: ইফতারের সময় এই দোয়া পড়া সুন্নত:
“বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়াআলা রিজকিকা আফতারতু।”
অর্থ: “আল্লাহর নামে, হে আল্লাহ! আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিক দিয়ে ইফতার করছি।”
ইফতারের পর এই দোয়া পড়া যায়:
“জাহাবাজ্-জামাউ, ওয়াব্ তাল্লাতিল উরুকু, ওয়া ছাবাতাল আজরু ইন্শাআল্লাহু তাআলা।”
অর্থ: “পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ পুরস্কার নির্ধারিত হলো।”

৫. মসজিদে ইফতার ও সাহরি: মসজিদে ইফতার ও সাহরি করা জায়েজ, তবে মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। জাকাতের টাকায় ইফতার করানো যাবে, তবে শর্ত হলো ইফতার গ্রহণকারী মিসকিন হতে হবে।

৬. অমুসলিমের দেওয়া খাবার: অমুসলিমের পাঠানো খাবার দিয়ে ইফতার করা জায়েজ, যদি তা হালাল হয়।

৭. ওষুধ দিয়ে ইফতার: অসুস্থ ব্যক্তি ওষুধ দিয়ে ইফতার করতে পারে।

৮. মুয়াজ্জিনের ইফতার: মুয়াজ্জিন সূর্যাস্তের পর প্রথমে ইফতার করবেন, তারপর আজান দেবেন।

৯. প্লেনে সফরকালে রোজা: পশ্চিম দিকে প্লেনে সফর করলে দিন বড় হলে ২৪ ঘণ্টার মধ্যে সূর্যাস্ত না হলে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগে ইফতার করতে হবে।

ইফতার ও সাহরির সময় হালাল খাবার খাওয়া, দ্রুত ইফতার করা এবং সুন্নত অনুসরণ করা রোজার পূর্ণতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০