RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সফর: চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম

রোববার রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি-তে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন এবং এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের অংশ হিসেবে, ২৮ মার্চ প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গেও বৈঠক করবেন।

প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, এই সফরের মাধ্যমে চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হবে, এবং চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে, প্রধান উপদেষ্টা চান, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল তৈরি এবং বিনিয়োগ করে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন এবং পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এছাড়া, ম্যানুফ্যাকচারিং খাতে বাংলাদেশের উন্নতির জন্য চীনের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, “গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করছে খুব ভালোভাবে। আমরা চাই, চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে এবং উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতে বিপ্লব ঘটাবে।”

এ সফর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়ী পরিবেশের উন্নতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০