RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

যুদ্ধবিরতি নিয়ে পুতিন ‘ছলনা’ করছেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলেছেন এবং যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তুত আছেন। তবে তিনি জোর দিয়েছেন, যুদ্ধবিরতির মাধ্যমে সংকটের মূল কারণগুলো দূর করে ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করতে হবে।

এই প্রতিক্রিয়ার বিষয়ে জেলেনস্কি বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি ‘না’ বলেন না, বরং এমন কিছু করেন, যা শুধু বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তোলে।”

বিবিসি মনিটরিংয়ের রাশিয়া-বিষয়ক সম্পাদকও মন্তব্য করেছেন যে, পুতিনের ‘হ্যাঁ’-এর ভেতর ‘না’ লুকিয়ে আছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের অবস্থানকে “প্রতিশ্রুতিবদ্ধ হলেও অসম্পূর্ণ” বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালায় এবং ইতোমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি এই তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধ করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০