RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ২:১২ অপরাহ্ন

কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে: ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এখনো ভালো সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে তিনি দেশটিকে আবারও ‘পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে প্রথম মেয়াদে কিমের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে তা সত্ত্বেও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি কি কিম জং উনের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান?

জবাবে ট্রাম্প বলেন, “আমি চাই… কিম জং উনের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। দেখা যাক কী হয়, তবে অবশ্যই তিনি একজন পারমাণবিক শক্তিধর নেতা।”

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে স্বীকৃতি দেন।

রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রাগারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা যদি পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমাতে পারি, তবে এটি একটি বড় অর্জন হবে। আমাদের কাছে প্রচুর শক্তিশালী অস্ত্র রয়েছে।”

ট্রাম্পের বক্তব্যের পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট তার প্রথম মেয়াদের মতো এবারও উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে, ১৫ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের “দৃঢ় প্রতিশ্রুতি” পুনর্ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০