RCTV Logo বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে!

ছবিঃ সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান, যিনি তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন, তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই গভীর যে, একসময় তার জন্য মুম্বাইয়ে শতাধিক বিয়ে পর্যন্ত পিছিয়ে গিয়েছিল!

এটি ঘটেছিল প্রায় দুই দশক আগে, যখন শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়ের ‘দেবদাস’ সিনেমার শুটিং চলছিল। এই সিনেমার জন্য ৫০ কোটি রুপি বাজেট নির্ধারণ করা হয়েছিল এবং সেটের জাঁকজমক ছিল অভূতপূর্ব। মুম্বাইয়ের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয়েছিল মাধুরী দীক্ষিতের চরিত্র চন্দ্রমুখীর কোঠার সেট।

সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান দৃশ্য ধারণের জন্য সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর নির্দেশ দেন। এর জন্য মুম্বাইয়ের প্রায় সব জেনারেটর ভাড়া নেয়া হয়। এর ফলে শহরজুড়ে জেনারেটরের সংকট সৃষ্টি হয়, এবং অনেক বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই অভিজ্ঞতার কথা স্মরণ করে বিনোদ প্রধান জানান, সেই সময় এই ঘটনা কিছুটা খারাপ লেগেছিল তার। তবে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং ১৬৮ কোটি রুপি আয় করে। এই বিপুল সাফল্যের পর তার সেই দুঃখ কিছুটা হলেও লাঘব হয়।

এদিকে, শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে, যা ২০২৬ সালে মুক্তি পাবে। পাশাপাশি, তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান-২’ সিনেমাতেও কাজ করছেন, যার চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০