RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ মার্চ ২০২৫, ২:১৬ অপরাহ্ন

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে রুল জারি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতিকে স্পিকার কর্তৃক শপথ পড়ানো সংবিধানসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে হাইকোর্ট রুল জারি করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) হাইকোর্ট এই রুল জারি করেন। এর আগে, সোমবার (১০ মার্চ) কবি শহীদুল্লাহ ফরায়জী রাষ্ট্রপতিকে স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, সংবিধানে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি—এই দুটি প্রধান পদ রয়েছে। আগে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াতেন, তবে ২০১১ সালে সংবিধানে সংশোধনী এনে স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর বিধান যুক্ত করা হয়। রিটকারীর পক্ষ থেকে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ প্রধান বিচারপতির মাধ্যমে হওয়া উচিত। রিটে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির মতোই শপথ গ্রহণ করবেন এবং প্রধান বিচারপতিই তাকে শপথ পড়াবেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়েছিল। সেই রিটেও সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

বর্তমান রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের সচিব এবং স্পিকারকে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী আরও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সংবিধানে রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্ব প্রধান বিচারপতি বা শীর্ষ আদালতের বিচারকের ওপর ন্যস্ত রয়েছে।

এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রাষ্ট্রপতিকে স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০