RCTV Logo বিনোদন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

রোহিতকে সমর্থন দেওয়ায় সমালোচনার শিকার বিদ্যা

ছবি: সংগৃহীত

বর্ডার-গাভাস্কার ট্রফিতে জঘন্য পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট থেকে নিজেই সরতে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। অনেকেই বলতে থাকেন— অভিনেত্রীকে দিয়ে নাকি রোহিত নিজের প্রচার করাতে এটি লিখিয়েছেন। এবার তার জবাব দিল বিদ্যা বালানের টিম।

গতকাল রোববার (৫ জানুয়ারি) অভিনেত্রীর পিআর টিমের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। সেখানে এ দাবিকে নাকচ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে—বিদ্যা বালানের টুইট নিয়ে সম্প্রতি কিছু ধারণা তৈরি হয়েছিল মানুষের মধ্যে। সেখানে তিনি রোহিত শর্মার প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে শেষ টেস্ট ম্যাচ থেকে সরার জন্যই তিনি সেই মুগ্ধতা প্রকাশ করেছেন।

এই পোস্টে আরও জানানো হয়েছে— এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া উচিত। এই পোস্টটি বিদ্যা বালান রোহিতের নিঃস্বার্থ পদক্ষেপ দেখে মুগ্ধ হয়ে নিজেই লিখেছেন। রোহিতের পিআর টিমের অনুরোধে নয়। বিদ্যা বালান খেলার খুব ভক্ত নন, কিন্তু যারা মাথা উঁচু করে চলেন নিজের ক্লাস বজায় রেখে কঠিন পরিস্থিতিতে, তিনি তাদের অনুরাগী। উনি যেটি করেছেন, সেটি স্রেফ তার মুগ্ধতা থেকে করেছেন— তা ছাড়া অন্য কিছু নয়।

সম্প্রতি বিদ্যা বালান রোহিতকে নিয়ে একটি টুইট করেছিলেন— খেলা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত দেখে। সেখানে তিনি লিখেছিলেন— রোহিত শর্মা, কী দারুণ একজন সুপারস্টার। বিরতি নিতে সাহস লাগে। আরও অনেক সাহস, মনের জোর বাড়ুক। শ্রদ্ধা।

 

 

উল্লেখ্য, ভুল ভুলাইয়া-৩খ্যাত অভিনেত্রী এই পোস্ট করতেই অনেকে কমেন্ট সেকশনে এসে তাকে কটাক্ষ করতে শুরু করেন। বলতে থাকেন যে, এই টুইট নাকি প্রচারের অংশ। রেডইটে তো আরও একটি পোস্ট ঘুরতে থাকে, যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেটি তাকে দেওয়া হয়েছিল। যদিও তিনি নাকি সেটি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন।

অন্যদিকে রোহিত শর্মা কি খেলা থেকে অবসর নিচ্ছেন? এ বিষয়ে তিনি স্টার স্পোর্টসকে জানিয়েছেন— আপাতত তিনি ফর্মে নেই। কিন্তু তার মানে এই নয় যে, পাঁচ মাস পরও একই রকম থাকবে ব্যাপারটি। ফলে তিনি যে এটি সাময়িক একটি বিরতি নিলেন, সেটি বলার অপেক্ষা রাখে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০