RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫:১০ অপরাহ্ন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ছবিঃ সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। ফলে বৃষ্টি থামলেও মাঠ ঠিক করতে বেশ কিছু সময় লাগতো। কিন্তু সেই সুযোগটুকুও পাননি মাঠ কর্মীরা।

স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাধায় সেটাও হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

অবশ্য এই ম্যাচটি আসরের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব ফেলছে না। কারণ এর আগেই দুই দলই আসর থেকে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে দুই দলই। ফলে এই ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তানকে ছাপিয়ে জয় হলো বৃষ্টির।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করল বাংলাদেশ। আর তলানিতে অবস্থান পাকিস্তানের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০