RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরির্দশন করেন তিনি।

এসময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাওকে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্যালারি, লোকজ পুতুল ও খেলনা গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি, বিজ্ঞান গ্যালারি ও বৃক্ষ গ্যালারি  ঘুরে দেখেন।

এসময় গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, গ্রামীণ জনজীবনের উপকরণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য নির্ভর সংগ্রহ সম্পর্কে তাঁরা আগ্রহের সঙ্গে অবহিত হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাওকে।

পরে সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন  বলেন, ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছি। এখানে ঐতিহ্যবাহী সকালের নাস্তা করেছি, এমন কিছু মিষ্টি খেয়েছি যা আগে কখনও খাইনি। এখানকার ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ ঘুরে দেখেছি। এখানে সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করার সুযোগ হয়েছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের এই অঞ্চলে এটিই আমার প্রথম সফর এবং অভিজ্ঞতাটি সত্যিই দারুণ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেখা এবং বাংলাদেশের নতুন নতুন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।

তিনি বলেন, ভ্রমণের সময় আমি সাধারণত রাস্তার ধারের বিশেষ আকর্ষণীয় স্থানগুলো দেখতে পছন্দ করি, অর্থাৎ এমন সব অনন্য স্থান যা হয়তো অন্য কোনো ভাবে দেখা হতো না। সেই ধারাবাহিকতায়- গেল সোমবার আমি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো সর্ববৃহৎ সূর্যপূরী আমগাছটি দেখার সুযোগ পেয়েছি। এছাড়া ঐ এলাকায় একটি বিশাল চা বাগানও ঘুরে দেখেছি।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তেঁতুলিয়া, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে আমি এমন সব চমৎকার অভিজ্ঞতা পেয়েছি এবং নিশ্চিত যে সফরের বাকি সময়েও এমন অভিজ্ঞতা লাভ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের পরিচালক ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ ফাইনান্স মো: আইনুল হক, হেড অব এইচআর মো: আবুল মনসুর সরকার প্রমূখ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১০

গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

১১

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

১২

সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী

১৩

আজ বিশ্ব চিঠি লেখা দিবস প্রিয়জনকে জানান মনের কথা

১৪

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

১৫

আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে ৬ জন, এগিয়ে আছেন কে?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৭

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

১৮

বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-রিখির

১৯

জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

২০