RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১:১৮ অপরাহ্ন

বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান

ছবি : সংগৃহীত

দুটি করে ম্যাচ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়ে গেছে। শেষ চারে পৌঁছে গেছে ভারত ও নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই ছিটকে গেছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। অন্যদিকে, গ্রুপ ‘বি’ এ কিছুটা সমীকরণের খেলা চলছে।

নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় কিছুটা চাপে আছে আফগানিস্তান ও ইংল্যান্ড। আজ দুই দলের মুখোমুখি লড়াই কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
‘বি’ গ্রুপ থেকে সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দুই দলের মুখোমুখি লড়াই গতকাল বৃষ্টির কারণে ভেস্তে গেছে। যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। নেট রানরেটের হিসাবে বি গ্রুপে প্রোটিয়ারা শীর্ষে রয়েছে, দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার।

অস্ট্রেলিয়া কাছে ৫ উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখ ভুলে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্য ইংল্যান্ডের। অধিনায়ক জস বাটলার বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি। বোলারদের আরও উন্নতি করতে হবে এবং মাঠে সেরা পারফরমেন্স করতে হবে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। যেকোন দিন যেকোন দলকে হারানোর সামর্থ্য তাদের আছে।’

ব্যাটার-বোলারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হার মানে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন রহমত, ‘টুর্নামেন্টে ভালভাবে টিকে থাকার জন্য এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। বড় দলের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। পারফরমেন্সে ইংল্যান্ডের চেয়ে তিন বিভাগেই এগিয়ে থাকতে হবে।’

এখন পর্যন্ত ওয়ানডেতে তিন ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। তিনটিই আইসিসি ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপে। ২০১৫ ও ২০১৯ আসরে ইংল্যান্ড জিতলেও ২০২৩ সালে সর্বশেষ বিশ্বকাপে জয় পায় আফগানিস্তান।

ইংল্যান্ড স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, রেহান আহমেদ, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

আফগানিস্তান স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাঈব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমাদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০