RCTV Logo বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

“সুদের টাকা নেব না, এটা আমার জন্য হারাম” – শাহরুখ খান

ছবি: সংগৃহীত

শুধু বলিউড নয়, শাহরুখ খান মানুষ হিসেবেও ভীষণ প্রশংসনীয়। বিনয়ী, নিরহংকার, সদালাপী— এসব গুণের জন্য তিনি ভক্তদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি সহকর্মীদের মাঝেও শ্রদ্ধার পাত্র। তবে শাহরুখ যে বন্ধুদের জন্য কতটা উদার ও পরোপকারী, তা এবার প্রকাশ্যে আনলেন বলিউডের প্রযোজক রেণু চোপড়া

রেণু জানান, ছেলে অভয় চোপড়ার প্রথম সিনেমা ‘ইত্তেফাক’ তৈরির সময় শাহরুখ আর্থিক সহায়তা দিয়েছিলেন, তবে এর বিনিময়ে এক টাকাও সুদ নেননি!

স্মৃতিচারণা করে রেণু বলেন,

“আমি প্রথমেই শাহরুখকে বলেছিলাম, আমার কাছে টাকা নেই। উত্তরে শাহরুখ বললেন, ‘আমি টাকা দেব।’”

তিনি আরও জানান,

“আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার ছেলে অভয় তার হৃদয় দিয়ে সিনেমাটি বানাবে। শাহরুখের নীতি হলো— তিনি ঘোড়াকে নয়, বরং জকিকে সমর্থন করেন।”

সাধারণত, বলিউডে অর্থ লগ্নির ক্ষেত্রে ৫০ শতাংশ সুদ যুক্ত থাকে। কিন্তু ছবির মুক্তির পর স্বাভাবিক নিয়মে সুদের হিসাব আসলেও, শাহরুখ সেটি নিতে একেবারে অস্বীকার করেন!

রেণু চোপড়া বলেন,

“শাহরুখ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘এই টাকা আমার জন্য হারাম। কোনো সুদ লাগবে না।’”

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ইত্তেফাক’ বক্স অফিসে তেমন সফল হয়নি, কিন্তু শাহরুখের সাহায্য চোপড়া পরিবার আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে

উল্লেখ্য, ছবিটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র, সোনাক্ষী সিনহা, অক্ষয় খান্নাসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০