RCTV Logo আরসিটিভি ডেক্স
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা: সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা রয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো প্রদর্শনীতে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, “আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটি সুন্দর অবস্থানে রেখে সেনা নিবাসে ফিরে যাওয়া।” তিনি আরও যোগ করেন, “বর্তমানে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারছে না, কারণ তাদের অনেকেই জেলে রয়েছে। র্যাব ও বিজিবিও আতঙ্কিত অবস্থায় রয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর একার নয়। আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীকেও এগিয়ে আসতে হবে। মাত্র ৩০ হাজার সেনা সদস্য নিয়ে আমরা কীভাবে এই দায়িত্ব পালন করব?”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার প্রত্যাশা করছি।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “হানাহানি না করে দেশ ও জাতির স্বার্থে এক থাকতে হবে। যদি আমরা নিজেরা কাদা ছোড়াছুড়ি করি, তাহলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে কেউ যেন না বলেন যে সতর্ক করা হয়নি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও দেশকে ঐক্যবদ্ধ রাখতে সর্বাত্মক চেষ্টা করছেন।”

সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ পোষণকারীদের উদ্দেশে তিনি বলেন, “সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি কারো কারো বিদ্বেষ রয়েছে, এর কারণ আমি জানি না। আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দিন, আমরা ভালো পরামর্শ গ্রহণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং দেশ ও জাতিকে রক্ষা করতে চাই।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমরা একটি অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছি, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০