RCTV Logo বিনোদন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

সেঞ্চুরি হাঁকানো কোহলিকে নিয়ে আনুশকার প্রতিক্রিয়া ভাইরাল

ছবি: সংগৃহীত

“আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ…”—কেবল ভালো সময়ে নয়, দুঃসময়ে পাশে থাকাটাই আসল ভালোবাসার পরিচয়। ক্রিকেট মাঠে একসময় রানখরায় ভুগছিলেন বিরাট কোহলি। গুঞ্জন উঠেছিল দলে জায়গা হারানোর। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে স্বরূপে ফিরেছেন এই ব্যাটসম্যান। এমন দিনে স্বামীকে ভালোবাসা জানাতে ভুল করেননি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা

সাধারণত বড় ম্যাচগুলোতে স্বামীকে উৎসাহ দিতে মাঠে হাজির হন আনুশকা। অতীতেও তিনি সিনেমার শুটিং ফেলে কোহলির খেলা দেখতে গেছেন। তবে এবার বিসিসিআই-এর কড়া নির্দেশনা থাকায় স্ত্রীদের সফরসঙ্গী করা নিষিদ্ধ ছিল, তাই সরাসরি উপস্থিত থাকতে পারেননি তিনি।

তবে দূর থেকেও স্বামীর খেলা উপভোগ করেছেন আনুশকা। ম্যাচ শেষ হওয়ার পরই কোহলিকে ফোন দিয়ে অভিনন্দন জানান। হয়তো মনে মনে তাকে জড়িয়ে ধরার অনুভূতি-ও পৌঁছে দিয়েছেন, যা কোহলি ঠিকই বুঝতে পেরেছেন।

কোহলির প্রতি সেই ভালোবাসা এবার প্রকাশ্যে এনেছেন আনুশকা। ইনস্টাগ্রামে কোহলির একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন, যেখানে কোহলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোখ টিপতে দেখা যায়—যা ইঙ্গিত দেয়, “ঠিকঠাক কাজ সেরেছি!” আনুশকা এই ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে প্রকাশ করেছেন তার অনুভূতি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছে।

দীর্ঘদিন পর ব্যাটে রান পাওয়া নিয়ে ম্যাচ শেষে কোহলি বলেন—

“আমার খেলা সম্পর্কে ভালো বোঝাপড়া রয়েছে। বাইরের কথায় কান না দিয়ে নিজের শক্তির ওপর ভরসা রাখাটাই আসল। আমার কাজ হলো বর্তমানে থাকা এবং দলের জন্য পারফর্ম করা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০