RCTV Logo ডেস্ক রিপোর্ট
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

সাবেক আইজিপিসহ ১০ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা ও পুলিশের ৮ কর্মকর্তাকে হাজির করা হয়েছে।এদের মধ্যে রয়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সকাল ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি আলাদা প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

যাদের হাজির করা হয়েছে:

  • মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক মহাপরিচালক, এনটিএমসি
  • চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)
  • মো. আব্দুল্লাহ আল কাফি, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার
  • মো. জসিম উদ্দিন মোল্লা, মিরপুর ডিএমপির সাবেক ডিসি
  • শাহিদুল ইসলাম, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার
  • আবুল হাসান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি
  • মাজহারুল হক, গুলশান থানার সাবেক ওসি
  • আরাফাত হোসেন, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক

এছাড়াও সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়েছে। এর আগেও তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

 গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সারাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে এ বিষয়ে ১২৫টির মতো অভিযোগ জমা পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও এ সংক্রান্ত অভিযোগ পেয়েছে।

গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের হাজির করতে আদেশ দেন।পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যাদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন, তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০