RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। উত্তর-পূর্ব ইরানের মাশহাদে নিজ জন্মশহরে তাকে কবরস্থ করা হবে।

ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে এরইমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য মরদেহ আনা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি।

খামেনি ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। শহরটিকে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করেন শিয়া মুসলিমরা। শিয়াদের যে শীর্ষ ১২ নেতা আছে, তাদের অন্যতম ইমাম রেজার মাজার এই মাশহাদে অবস্থিত। ধারণা করা হচ্ছে, খামেনিকে ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে ইরানের এই সবচেয়ে পবিত্র উপাসনালয়ে সমাহিত করা হবে।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খামেনিকে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে।

এর আগে, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের একটি টিকিট প্যাকেজ প্রায় ৫০ কোটি, মুহূর্তেই সোল্ড আউট

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

কোয়ার্টার ফাইনালে আজ ফ্রান্স-মরক্কো মহারণ

ভারি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস,২০ হাজার মানুষের দূর্ভোগ 

আজ চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

বিশ্বকাপে চমক, ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

১০

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

১১

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১২

আজ ০৯ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৯ জুলাই ২০২৬

১৪

ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

১৫

কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু, বেড়েছে চরম দুর্ভোগ! 

১৬

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

১৭

আজকের দিনে জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল ব্রাজিল

১৮

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

২০