পরীক্ষামূলক
LIVE TV

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় ইসমাইল হোসেন বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল হোসেন মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় ইসমাইল হোসেন বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল হোসেন মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন