RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

ছবিঃ সংগৃহীত

গত সপ্তাহে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এমন ভয়াবহ চিত্র।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে এখন পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। গত একশ বছরের মধ্যে এগুলো ভেনেজুয়েলায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল।

যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরে স্কার এবং জেমন ভন ডেন হোয়েক বলেছেন, গত ২৫ জুন স্যাটেলাইট রাডার ডাটা ঘেটে দেখা গেছে, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তারা ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজ্যুলেশনের রাডারের ছবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এ গবেষকরা বলেছেন, “এটি একটি প্রাথমিক এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণ। ছবিতে পৃষ্ঠতলে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যা ক্ষয়ক্ষতির লক্ষণ।”

তবে তারা এ ব্যাপারে সরেজমিন তথ্যকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। এ দুজন জানিয়েছেন, এটি শুধুমাত্র ক্ষয়ক্ষতির একটি নির্দেশক।

এদিকে ভেনেজুয়েলার সরকার জানিয়েছে ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষকের যাবজ্জীবন

গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

১০

সৎ বাবা ও ভাইকে হত্যা, গ্রেপ্তার অপর ২ ভাই

১১

ইকরার আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

১২

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৪

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন,আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

১৭

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

১৮

বন্ধুত্ব থেকে দাম্পত্য, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার—নাটোরের বাদল ও জেরিনের অনন্য সাফল্যের গল্প

১৯

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

২০