RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২১)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। সে বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তা বোঝাই ট্রাক পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল নামক স্থানে এলে তার সামনের চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এলাকাবাসী জানায়, স্থানটিতে মাঝে মধ্যেই সড়কে দুর্ঘটনা হয়, প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু দৃশ্যমান কোনো প্রতিকার নেই।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করি এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী কালবেলাকে বলেন, সকালে পাবনা-কুষ্টিয়া হাইওয়ের ১০ মাইলে শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে তিন দিনব্যাপী ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির আম প্রদর্শনী ও ফল মেলা

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

দ্য লাস্ট ড্যান্স: ২০১৭’র এল ক্লাসিকো-অস্ট্রিয়া ম্যাচ, ‘থিংগস ডোন্ট চেঞ্জ, মেসি ডোন্ট’

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক।

আর্জেন্টিনার জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আলভারেজ

কাহারোলে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য চালু হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার

১০

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

১১

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

১২

পদ্মার বালুচরে চিনাবাদামের সবুজ বিপ্লব, সোনালি স্বপ্নে বিভোর নাটোরে লালপুরের কৃষক

১৩

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

১৪

নাটোরের সিংড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

১৫

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার

১৬

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

১৭

আজ ২৩ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৩ জুন ২০২৬

১৯

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

২০