RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে পিছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হতে তখনো কয়েক মিনিট বাকি। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ৩-২ গোলে। কিন্তু এর মধ্যেই গ্যালারির ছোট একটি অংশে শুরু হয়ে গেল হলুদ জার্সি পরা একদল খেলোয়াড়ের উল্লাস আর উদ্যাপন। আর্জেন্টিনা ম্যাচের শেষ বাঁশি বাজার পর যা পরিণত হয় শিরোপা জয়ের উচ্ছ্বাসে।

আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা। অথচ এবারের আসরে ব্রাজিলের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের দুর্দশা দেখে সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকা থেকে অনেকেই কেটে দিয়েছিল তাদের নাম। বিপরীতে আর্জেন্টিনাকে অনেকেই তখন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখা শুরু করেছিলেন। কিন্তু উত্থান-পতনের নাটকীয়তায় সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলই।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে গতকাল রোববার রাতে প্রথমে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল। তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি (+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল।

ব্রাজিল-চিলি ম্যাচের পর কিছুক্ষণ পর একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে এই ম্যাচে জয় তো দরকার ছিলই, অন্তত ৪ গোলের ব্যবধানও নিশ্চিত করতে হতো আর্জেন্টিনার। কিন্তু এমন কঠিন সমীকরণে কারণে ম্যাচের শুরুতেই যেন মানসিক চাপে পড়ে যায় দলটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে পিছিয়ে থেকে। এই অবস্থায় আর্জেন্টিনার শিরোপা জেতার আশা একরকম শেষই হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে গেছে আর্জেন্টিনা।

দুই গোল করেও হতাশায় কেঁদে ফেললেন আর্জেন্টিনার মাহের কারিজোএএফপি ফলে গোল ব্যবধানে নয়, ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা জিতেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৬ গোল খাওয়ার দুঃস্মৃতিকেও যেন চাপা দিল বিশ্ব ফুটবলের অন্যতম সফল দেশটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০