
“মাদককে না বলুন, মাদকমুক্ত ফুলবাড়ী চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জনসচেতনতামূলক মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বুধবার ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ফুলবাড়ী বিনির্মাণ সম্ভব হবে।
আয়োজকরা জানান, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.