RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে বিস্তার লাভ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পৃথক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সোমবার (৮ জুন) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ সতর্কসংকেতও মঙ্গলবারও (৯ জুন) অব্যাহত রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সতর্কসংকেত বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ৯ জুন সকাল থেকে ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত মৌসুমি বায়ু ইতোমধ্যে অগ্রসর হয়েছে এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তা সারা দেশে বিস্তৃত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে প্রথম দিন অর্থাৎ ৯ জুন বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এ সময় রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তার লাভের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। একই দিনে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং পরদিন সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে হতে পারে।

দ্বিতীয় দিন ১০ জুন সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চলমান তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তৃতীয় দিন ১১ জুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন ১২ জুন সারাদেশেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

পঞ্চম দিন ১৩ জুন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, যা মৌসুমি বায়ুর সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০