RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

ছবিঃ সংগৃহীত

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুনকে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস হিসেবে পালন করে।

বিশ্ব অর্থনীতি, বাণিজ্য এবং দৈনন্দিন জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন বা আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।

২০০৭ সালে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (আইএলএসি) যৌথ সিদ্ধান্তে দিবসটি প্রবর্তন করা হয়। ২০০৮ সালের ৯ জুন প্রথমবারের মতো বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য— ‘উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন : অ্যাক্রেডিটেশনের শক্তি।’

দিবসটি উপলক্ষে সোমবার (৮ জুন) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ নয়, বরং এটি দেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসারে পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা ও টেকসই উন্নয়ন পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যা অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি। পাশাপাশি ভোক্তারা এখন পণ্যের গুণগত মানের পাশাপাশি উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত প্রভাবকেও গুরুত্ব দিচ্ছেন।

বাণীতে আরও বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে, যা দেশের পণ্য ও সেবাকে বৈশ্বিক বাজারে আরও গ্রহণযোগ্য ও আস্থাশীল করে তুলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০