RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত‌্যু

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, সকালে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফেরার প‌থে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-‌ছে‌লে। একজন কু‌ড়িগ্রামে অপরজন রংপু‌রে নেওয়ার প‌থে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

১০

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১১

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

১২

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

১৩

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১৪

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

১৫

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৭

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১৮

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৯

আজ আমির খানের বিয়ে

২০