RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

বদলি-পদায়নে ডিও লেটার দেওয়া বিধিমালা অনুযায়ী অপরাধ: জনপ্রশাসন মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তারা নিজেদের পছন্দমতো দপ্তরে বদলি ও পদায়ন চেয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) বা মৌখিকভাবে অনুরোধ করছেন। বিষয়টি কর্মচারীদের আচরণ বিধিমালার লঙ্ঘন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক অফিস আদেশে বলেছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় কর্মরত প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে আসা উপসচিব এবং নন-ক্যাডার কর্মকর্তাদের রুলস অব বিজনেস অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি ও পদায়ন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কর্মকর্তা তাদের পছন্দ অনুযায়ী বদলির জন্য উপদেষ্টা, সিনিয়র সচিব, সচিব বা অন্যান্য পর্যায় থেকে আধা-সরকারি পত্র বা মৌখিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ করছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২০ ধারা অনুযায়ী অপরাধ।’

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ২০ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী তার পক্ষে হস্তক্ষেপ করার জন্য কোনো অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংসদ সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০