RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইওকে প্রধান উপদেষ্টার সহযোগিতার আহ্বান

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইও বিল উইন্টার্সকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি তুলে ধরতে সহায়তার আহ্বান জানিয়েছেন।

সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইও বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন,

“সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা প্রয়োজন। আপনার কণ্ঠস্বর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরকালে বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত ও দেশে ফিরিয়ে আনতে সহায়তা করার আহ্বান জানান।

তিনি বলেন,

“ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ শনাক্তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যে এই অর্থ পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন,

“আপনার সহায়তা আমাদের দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান, যাতে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারি।”

বিল উইন্টার্স আশ্বাস দেন যে, স্ট্যান্ডার্ড চার্টার্ড তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বিশ্বব্যাপী বিশেষজ্ঞ দক্ষতার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা বাস্তবায়নে সহায়তা করবে।

(সূত্র: বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১০

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১১

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১২

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৩

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৪

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১৫

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৬

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৭

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৯

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

২০