RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৬ মে ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

লালমনিরহাটে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জরিমানা ৭ লাখ টাকা

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে জানা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিজন কুমার রায়।

অভিযানে জেলা পুলিশ, র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে প্রাণ বাঁচাতে দত্তকের সিদ্ধান্ত, সেই তাকরিনকে বাঁচানো গেলো না

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লালমনিরহাটে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জরিমানা ৭ লাখ টাকা

লালমনিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

ডা. জাহিদের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তালা ভেঙে মসজিদের দানবাক্সের টাকা লুট

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১০

প্রভাসের সিনেমাকেও পেছনে ফেলল ‘ধুরন্ধর টু’

১১

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

১২

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতে কমলো তেলের দাম

১৩

১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ

১৪

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

১৫

রংপুর কমিউনিটি নার্সিং কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

সুন্দরবনে ২ দিনে ২২ জেলে অপহরণ

১৭

গাইবান্ধায় দুদকের গনশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

১৮

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

১৯

মামলার হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

২০