পরীক্ষামূলক
LIVE TV

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজ মন্ডল একই গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন আজিজ মন্ডল। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রাঘাতে তার শরীরের বাম পাশের অধিকাংশ অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন