RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

বজ্রপাত থেকে বাঁচতে সরকারের পরিকল্পনা জানালেন ত্রাণমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার। আমরা বিধিমালা সংশোধন করেছি যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলেও কৃষকরা আর্থিক সহায়তা পায়।’

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘হাওর অঞ্চলসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলক বেশি। আমরা সচেতনতা বৃদ্ধির জন্য ওই অঞ্চলে সাইরেন বসানোর পরিকল্পনা করছি। যাতে মেঘ জমলে কৃষকরা নিরাপদ আশ্রয় নিতে পারে। এ ছাড়া তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার বসানোর গবেষণাও চলছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। যেখানে এমন কোনো মাস নেই, বছর নেই প্রাকৃতিক দুর্যোগ ঘটছে না। এখানে আবহাওয়াজনিত দুর্যোগ ঘটছে এবং মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরে ভয়াবহ আকার ধারণ করছে বজ্রপাত। বিশেষ করে হাওর অঞ্চলে এবং উত্তরাঞ্চলে। প্রায় সময় এই বজ্রপাতে প্রাণহানি ঘটছে। এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি বিলাসে পরীমণি

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ৯৮ বোতল এসকাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ

বজ্রপাত থেকে বাঁচতে সরকারের পরিকল্পনা জানালেন ত্রাণমন্ত্রী

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

বাংলাদেশ থেকে ফেরার পথে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

১০

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

১২

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

১৪

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

১৫

হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

১৬

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৭

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

১৮

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

১৯

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

২০