RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

যশোর পৌঁছলেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একদিনের সফরে যশোরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং—বিদ্যুৎমন্ত্রীর আশ্বাস

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর আভাস

১১

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

১২

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে

১৩

সর্বোচ্চ ১০০ কোটি সিনেমার ক্লাবে ৫ অভিনেতা, কে কত নম্বরে

১৪

বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

১৫

এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ

১৬

বজ্রপাতের সময় করণীয় জানুন

১৭

যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

আগাম জামিন পেলেন আমির হামজা

১৯

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

২০