পরীক্ষামূলক
LIVE TV

ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করলেন জার্মান চ্যান্সেলর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করে বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন করার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৭ ফেব্রুয়ারি, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গে এক প্রচারণা শুরুর সময় ট্রাম্পের প্রস্তাবকে ‘পুরোপুরি খারিজ’ বলে অভিহিত করেন তিনি।

চ্যান্সেলর শলৎস বলেন, “আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের জর্ডান এবং মিশরে পুনর্বাসন করতে পারি না।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে সংঘাত এড়ানো এবং ইসরাইল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য পদক্ষেপ নিতে হবে।”

৪ ফেব্রুয়ারি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে

ট্রাম্প বলেন, “ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকাটি পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে।” তবে, তিনি স্পষ্ট করেননি, এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ একইসাথে তিনি গাজার ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন

ট্রাম্প আরও বলেন, “আমি নাটকীয় কিছু বলতে চাই না, মজার কিছু বলতেও চাই না। তবে আমি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর ইচ্ছার কথা জানাচ্ছি, এটি একেবারে অপূর্ব হতে পারে।”

তবে ট্রাম্পের এই মন্তব্যটি আরব রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন