ঠাকুরগাঁও প্রতিনিধি 

একই দিনে জন্ম, একই সঙ্গে বেড়ে ওঠা আর একই সঙ্গে পড়াশোনা। এবার জীবনের প্রথম বড় পরীক্ষাটাও তারা দিতে যাচ্ছে একসঙ্গে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের তিন বোন—স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেঁজুতি বর্মন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম হয় এই তিন বোনের। শৈশব থেকেই তারা ছিল একে অপরের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে তারা স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
মন্তব্য করুন