RCTV Logo নাটোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন করায়, ছাত্রদল নেতা বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে রোববার (১২ এপ্রিল) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে একটি বড় শোডাউন বের করা হয়। প্রায় ৫০টি গাড়ির বহরে অংশ নেন প্রায় ৪০০ নেতাকর্মী। বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে চলমান জ্বালানি সংকটের মধ্যে এমন আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে বহরের ব্যয়ের উৎস নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি মাইক্রোবাস সমিতির সদস্য জানান, শোডাউনে অংশ নেওয়া প্রতিটি গাড়ির ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা হিসেবে মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে মাসুদ রানা প্রামাণিক মোবাইল ফোনে ৫০টি গাড়ি অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করলেও ব্যয়ের উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি। তবে তিনি ফেসবুক লাইভে দাবি করেন, শোডাউনের অধিকাংশ গাড়িই এলপিজি ও সিএনজিচালিত ছিল।

এদিকে, সচেতন মহল মনে করছে—সংকটকালে দায়িত্বশীল ব্যক্তিদের আরও সংযত আচরণ করা উচিত। এমন প্রদর্শনমূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা দিতে পারে এবং অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১১

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১২

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৩

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৪

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৫

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৬

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

১৮

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০