RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মোল্লা (৪০) সেকেন মোল্লার ছেলে এবং আলমগীর শেখ (৫০) নেছার উদ্দিন শেখের ছেলে। তারা দুইজনই ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গী ব্যবসায়ী ছিলেন।

ভাঙ্গা দমকল বাহিনী ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শাহ ফরিদপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় ফরিদপুরের দিকে আসছিল একটি বাঙ্গী বোঝাই পিকআপ। বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। অপরদিকে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপের সামনের অংশ থেঁতলে গেলে ওই পিকআপের দুইজন নিহত হন।

ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, দমকল বাহিনীর সদস্যরা আহত ৩০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, এ স্বাস্থ্য কমপ্রেক্সে আহত ২৯ জনকে চিকিৎসার জন্য আনা হয়। এদের ২৮ জন বাস ও একজন পিকআপের চালক। এর মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১১

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১২

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৩

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৪

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৫

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৬

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

১৮

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০