RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

ট্রাম্পের গাজা দখলের ঘোষণার নিন্দা জানিয়ে যা বলল জামায়াত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণা অত্যন্ত নিন্দনীয় ও আগ্রাসী মনোভাবের প্রতিফলন। এই সাম্রাজ্যবাদী বক্তব্য গোটা আরব ও মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ফিলিস্তিনি জনগণের স্বাধিকার হরণের চেষ্টা।”

তিনি আরও বলেন, “স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই বর্তমান সমস্যার একমাত্র সমাধান। মার্কিন প্রেসিডেন্টের এই আগ্রাসী বক্তব্যে পুরো মুসলিম উম্মাহ মর্মাহত ও ক্ষুব্ধ।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল ট্রাম্পকে তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১১

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১২

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৩

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৪

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৬

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৭

দাম কমলো জেট ফুয়েলের

১৮

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৯

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

২০