RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান (২৮) ঘাস কাটতে গিয়ে প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি তার কাঁধে বিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর রহমান দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠায়।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিক বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০