RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবিঃ সংগৃহীত

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত পাঠানো সকল বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এপ্রিল এর প্রথম সপ্তাহজুড়ে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১২৭ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো বন্দিদের মধ্যে ছিলেন ৬৪ জন বাংলাদেশি, ২১ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন ভারতীয়, ১২ জন পাকিস্তানি, ৬ জন নেপালি, ৬ জন ভিয়েতনামি এবং একজন করে থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার নাগরিক।

সব বন্দিকে কেএলআইএ-১ ও কেএলআইএ- ২ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নির্যাতন আইন (এ্যাক্ট-৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (এ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (এ্যাক্ট ১৫৫), ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষ করার পরই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো সকল বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০