RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

হত্যা মামলায় নওগাঁয় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান হত্যার ঘটনায় পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় আরো ১১জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

নিহত ফজলুর রহমান রাইগাঁ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ছিলেন।ফজলুর খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আ. সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আ. সামাদের ছেলে আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের সুবিদ আলী সোনারের ছেলে ইব্রাহিম (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসের ২৪ তারিখ দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে আব্দুস সাত্তারের জমির পাশে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮ থেকে ২০ জন ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৯ আসামির মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১ জন আসামিকে খালাস দেওয়া হয়। আর তিনজন আসামি মামলার বিচার চলাকালে মারা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি

১০

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

১১

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

১২

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

১৩

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

১৪

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

১৬

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

১৭

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

১৮

বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের

১৯

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

২০