RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সাকিব আল হাসানের জন্মদিন আজ

ছবিঃ সংগৃহীত

দেশের জার্সি গায়ে অর্জনের পর অর্জন গড়া ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার নাম সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটারও বলা হয় তাকে। ২২ গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার জন্মদিন আজ।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার আজ ৩৯ বছরে পা রাখলেন।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।

তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।

মাঠের ভেতরে এবং বাইরে নানা সময়ে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে থাকলেও খেলার মাঠে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন।

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের ক্রিকেটে তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ‘সাইড’ দেওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক শ্রমিকের

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

তারাগঞ্জে তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

টাকা পাচারের কারণে অচল অবস্থায় ৭-৮টি ব্যাংক : পানিসম্পদ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ছদ্মবেশী ইউএনও’র ঝটিকা অভিযান খোলা পেট্রোল বিক্রিতে জরিমানা

১৫ বিজিবি’র অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ১

মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ

১০

পিএসএলের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম ও রিশাদ

১১

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা

১২

ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল, খোলা বাজারে মিলছে চড়া দামে

১৩

গাইবান্ধায় তেলের তীব্র সংকট: পাম্পে হাহাকার, খোলা বাজারে চড়া দাম

১৪

নানা বাড়ি থেকে ফেরার পথে এক পরিবারের ৩ জন নিহত

১৫

৮ দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়

১৬

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরায় লিটার ৩৫০ টাকা

১৭

সাকিব আল হাসানের জন্মদিন আজ

১৮

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১৯

পিএসএলে ভেন্যু কমল, বন্ধ থাকবে গ্যালারি

২০